
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার মাথায় ও পিঠে গুলি করে পালিয়ে গেছে বলে জানা গেছে।
বুধবার (১৫ মার্চ) ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত স্বেচ্ছাসেবক মোহাম্মদ রশিদ বালুকালী ক্যাম্পের বাসিন্দা।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেডে যাওয়ার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি











