কক্সবাজারে আবাসিক হোটেলে তরুণীর আত্মহ*ত্যা

0
8

সুরক্ষিত স্থানে, ওড়না পেঁচানো

 

কক্সবাজারে হোটেলের কক্ষ থেকে শারমিন আক্তার (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের আল মারওয়া নামে আবাসিক হোটেলের ১৩১ নম্বর কক্ষ থেকে এ তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেলের নিবন্ধন সূত্রে জানা যায়, নিহত তরুণী শারমিন আক্তারের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা। তার বাবার নাম মহসিন শেখ।

কক্সবাজার সদর মডেল থানার (ওসি) তদন্ত মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৪ মার্চ) শারমিন আক্তার নামে এক তরুণী হোটেল আল-মারওয়ার ১৩১ নম্বর কক্ষে উঠেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় জানালে পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

আগেশহরের টেকপাড়ায় বিদ্যুৎস্পৃ*ষ্টে দিনার নামে এক কিশোরের মর্মা*ন্তিক মৃ*ত্যু
পরেরামুতে শিশুদের চিঠি উৎসবে: বঙ্গবন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা