রামুতে মন্ডল পাড়া গ্রামের সমাজ কমিটি গঠিত

0
6

 

নিজস্ব প্রতিবেদকঃ

রামু উপজেলার ঐতিহ্যবাহি মন্ডল পাড়া গ্রামের সামাজিক সম্প্রীতির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অনুশাসনে বিচার ব্যবস্থাকে গতিশীল করার লক্ষে সমাজ কমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে ২ এপ্রিল মন্ডল পাড়াস্থ উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বাসভবনে  সামাজিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হোছাইন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মন্ডল পাড়া বহু গুণীজনের আবাসস্থল। যুগ যুগ ধরে এ গ্রামের মানুষেরা দেশের নানা স্তরে প্রতিনিধিত্ব করে চলেছে।পারস্পারিক ভ্রাতৃত্বতা ও ঐক্য এ এলাকার মানুষকে আলাদা বৈশিষ্ট মন্ডিত করেছে। বক্তারা আরো বলেন, বিভাজন সমাজে বিশৃঙ্খলা উসকে দেয়, অশান্তি সৃষ্টি করে। সমাজের শৃঙ্খলা রক্ষায় ঐক্য ও সৌহার্দ্য-সম্প্রীতি অতীব জরুরি। একটি সুন্দর ও পরিপূর্ণ সমাজ বিনির্মাণে সকলকে এককাতারে সমবেত হয়ে কাজ করার আহবান জানান।

সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মন্ডল পাড়াকে পাঁচটি সমাজে বিভক্ত করে প্রতিটি সমাজে পাঁচজন করে সর্দার নির্বাচিত করা হয়। এছাড়া সমাজ কমিটির একটি উপদেষ্টা কমিটি ও একটি মহল্লা কমিটি নির্বাচন করা হয়।

উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে সোহেল সরওয়ার কাজল, শামশুল আলম মন্ডল,সিরাজুল হক সেম্বার, নুর আহমদ মেম্বার,আবছার কামাল, আছাব উদ্দিন, রমিজ আহমদ কালু, অহিদুল আলম, বশির মিয়া, জাহাঙ্গীর আলম কোম্পানী, খোরশেদ মিয়া, আকবর আহম্মদ, নুরুল ইসলাম সেলিম, আবু বকর সিদ্দিক, নুরুল হক চৌধুরী।

মহল্লা কমিটির সদস্যবৃন্দের মধ্যে  মোঃ সালা উদ্দিন, নুরুল কবির হেলাল, আবদুল আলাম ভূট্টো, আজিজুল হক আজু, মামুনুল হক মামুন, ফিরোজ মিয়া, নুরুল আলম, মোঃ লোকমান।

মন্ডল পাড়া সমাজ কমিটি (১) এর সর্দারবৃন্দের মধ্যে মুক্তিযোদ্ধা ফরিদুল আলম, নুর হোসেন, আবদুল গনি, মো: হোসেন সোহেল, জাহাঙ্গীর আলম, মোঃ তারেক।

সমাজ কমিটি (২) এর সর্দারবৃন্দের মধ্য শহিদুল্লাহ, জাফর আলম, সাখাওয়াত হোসেন লাভলু, মুজিবুল হক ভূট্টো, জয়নাল আববেদিন জনু।

সমাজ কমিটি (৩) এর সর্দারবৃন্দের মধ্যে কাইছার কামাল শিমুল চৌধুরী, গফুর মিয়া, নুর আহমদ, হাসান তারেক মুকিম, এইচ এ মাসুদ।

সমাজ কমিটি (৪) এর সর্দারবৃন্দের মধ্যে শাহাব মিয়া, জাহাঙ্গীর আলম,মাহাবুল হক (সান), জসিম উদ্দিন কালু, আজিজুল হক আজু, নাজিমুদ্দিন।

পশ্চিম মন্ডল পাড়া সমাজ কমিটি (৫) এর সর্দারবৃন্দের মধ্যে মোঃ ঈসমাইল, মোঃ কাসেম, মিজানুর রহমান, আলাউদ্দিন ছোটন, মোঃ আতু।

 

 

আগেগর্জনিয়ার কুখ্যাত ডাকাত শাহীন পুলিশের হাতে গ্রেপ্তার
পরেতিনশ আসনেই ভোট হবে ব্যালটে