
নিজস্ব প্রতিবেদকঃ
শবে কদরের দিন কক্সবাজারের উখিয়া গরু হিসেবে বিক্রীর জন্য ঘোড়া জবাই করা কসাই মাহাবুবকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রামুর খুনিয়াপালংয়ে ৩ কিলোমিটার পাহাড় ও খালে ধাওয়া করে কসাই মাহাবুকে ধরতে সক্ষম হয় র্যাব।
র্যাব কক্সবাজারের সিপিসি কম্যান্ডার আনোয়ার হোসেন শামীম জানান, ২ দিন ধরে মাহাবুকে ধরার চেষ্ঠা করছিলেন তারা। তারই প্রেক্ষিতে বাড়ানো হয় গুয়েন্দা তৎপরতা। পরে বুধবার দুপুরে রামুর খুনিয়াপালং এর বড়ডেবা এলাকা থেকে মাহাবু কসাইকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিঙ্গাসাবাদে মাহাবুব ৩০টি ঘোড়া জবাই করার কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, গরু হিসেবে ঘোড়া জবাই করা মাহাবুব র্যাবের হাতে ধরা পড়ার ঘটনায় উখিয়া ও রামু উপজেলার মানুষেরা আনন্দ প্রকাশ করেছে।
এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতের রোগাক্রান্ত ও অসুস্থ ঘোড়া সে জবাই করে গরুর মাংস হিসাবে বিক্রি করতো কসাই মাহাবুব।












