ঈদগাঁওয়ে মাটি চাপা দেয়া অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

0
6

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে কাদা মাটিতে চাপা দেয়া অবস্থায় জাফর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঈদগাঁও ইউনিয়নের ঘোনা পাড়া অংশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে রাতেই মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

নিহত জাফর আলম উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক নুরুর ছেলে। তিনি পেশায় টমটম চালক।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে ২টি মোটরসাইকেল যোগে ৪/৫ জন যুবককে ঈদগাঁও ইউনিয়নের ঘোনা পাড়ার দিকে যেতে দেখেছে। এর কিছুক্ষণ পর চিংড়ি ঘেরে কর্মরত শ্রমিকরা কাঁদা মাটিতে চাপা দেয়া অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

স্থানীয়রা আরও জানায়, ঘটনার আগে ৪/৫ জন মোটরসাইকেল আরোহী যুবক পার্শ্ববর্তী একটি দোকান থেকে কলা কিনে খেয়েছেন। পরে দোকানের বিল পরিশোধ করে ঘটনাস্থলের দিকে যেতে দেখেছে তাদের। তবে তারা সবাই অপরিচিত বলে জানায় দোকানদাররা।

স্থানীয় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।  সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আগেউখিয়ায় পবিত্র কোরআনের ভাস্কর্য উদ্বোধন
পরে৩০ ঘোড়া জ*বাই করার কথা স্বীকার আটক কসাই মাহাবুবের