
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে প্রথম চাক সম্মেলন ।
শুক্রবার(২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাক সম্প্রদায়ের আয়োজনে ছানু অং চাকের সভাপতিত্বে মধ্যম চাক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চাক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি চাক সম্মেলনে বলেন,বর্তমান সরকার প্রত্যেক জাতির ভাষায় বই প্রকাশ করে শিক্ষা দিতে খুবই আন্তরিক,এরই মধ্যে পাঁচটি ভাষায় বই প্রকাশ হয়েছে,পরবর্তীতে প্রত্যেক জাতির ভাষায় বই প্রকাশ করবে বর্তমান সরকার। এছাড়াও,তিনি বলেন বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকায় আমুল পরিবর্তন হয়েছে,যার উদাহরণ দেওয়া যায়, অফিসাররা আগে পার্বত্য এলাকায় ভয়ে থাকত,বর্তমানে আনন্দে থাকেন। তিনি শেষে তাঁর বক্তব্যে বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব কিছু সম্ভব হয়েছে। এই জন্য দেশে শেখ হাসিনার সরকার ছাড়া কোন বিকল্প নেই।
উক্ত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,জেলা পরিষদের সদস্য ক্যন্জর তংচংঙ্গা ও তিং থিংমে,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ,বান্দরবান জেলাপরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক,উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,উপজেলা ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের কোংপানী, সহ-সভাপতি ও সদর ইউপি সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল আবছার ইমনসহ নাইক্ষংছড়ি উপজেলার পাচঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মন্ত্রী একটি প্রকল্প উদ্বোধন করেন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সম্মেলনে আলোচনার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।













