প্রেস বিজ্ঞপ্তিঃ
আসন্ন ১২ ই জুন কক্সবাজার পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর নৌকা প্রতীককে জয়ী করার লক্ষ্যে কক্সবাজার এসেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের নেতৃত্বে একটি টিম।
কক্সবাজার বিমানবন্দরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরন করতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিমান বন্দরে পৌঁছান। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী ও সাধারন সম্পাদক তপন মল্লিক উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার বিমানবন্দরে পৌছঁলে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ তাদের ফুলেল শুভেচ্ছা এবং স্বাগত জানান। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রামু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক
খোজ খবর নেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন বলে জানা যায়।
বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে নৌকা প্রতীকের সমর্থনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের নেতৃত্বে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্ধ অংশ নেন।
এই সফরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবলীগের সহ সভাপতি ড.মোহাম্মদ জমির উদ্দিন সিকদার,যুগ্ন সম্পাদক এ কে এম আজিজ,পানি বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া,কার্যনির্বাহী সদস্য জাবেদুল আজম মাসুদ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার এসেছেন। আয়োজিত সভার সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো রহিম উদ্দিন ও সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কায়সারুল হক জুয়েল।