নাইক্ষ্যংছড়িতে টমটম চালক জহুর হ*ত্যা মামলায় ৪ জন গ্রেফতার

0
3

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির সোর্স জহুর আলম হত্যা ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ১১ জনকে আসামী করে মামলা দায়ের
করা হয়েছে।
সোমবার( ১৫ মে) সকালে এ মামলা দায়ের করা হয় ঘটনার ২ দিন পর। যার বাদী নিহতের স্ত্রী মমতাজ বেগম। মামলার নম্বর ৯ ( তারিখ-১৫/৫/২০২৩)। এ মামলায় পুলিশ সকালেই-৪ আসামীকে
খুনের সাথে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে। তারা হলেন,রোহিঙ্গা আমান উল্লাহ (৩৫), পিতা-রোহিঙ্গা কালু,
জাহাঙ্গীর আলম (৩২) পিতা: হারুনুর রশিদ, মোহাম্মদ ইসমাঈল (২৮),
পিতা: ছৈয়দ আলম। তারা ঘুমধুম ১ নম্বর ওয়ার্ড়ের খিজারীঘোনা গ্রামের বাসিন্দা।
জমির উদ্দিন (২৮) পিতা: নুরুল ইসলাম সে ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের
জলপাইতলী গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার আসামীদের মধ্যে জমির উদ্দিন ও মোঃ ইসমাঈল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা পুলিশকে
স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ‌্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা
এই প্রতিবেদককে বলেন,জুহুর হত্যা-কান্ডের সাথে জড়িত অন‌্য আসামীদেরকেও দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

আগেপার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল এরদোগানের দল
পরেদলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাবু