সৈকতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ

0
14

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

বুধবার (১৪ জুন) সকালে টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকার ঘাটসংলগ্ন সৈকত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ধারণা করছেন, সাগরপথে মালয়েশিয়ার সময় হয়তো ট্রলার ডুবে ওই নারীর মৃত্যু হতে পারে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘সৈকতে মরদেহ ভেসে আসার খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় ও কীভাবে মারা গেছে তা এখনো জানা সম্ভব হয়নি। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

আগেদুই সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি মামলা: আরইউসি’র নিন্দা
পরেখুরুস্কুলে বড় ভাইয়ের হাতে ছোটভাই খু*ন