
নিজস্ব প্রতিবেদক:
পৈত্রিক ভিটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কক্সবাজার সদরে বেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে মোস্তাক আহমেদ নামক তারই আপন বড় ভাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে সদরের খুরুশ্কুল রাস্তারপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন ও অভিযুক্ত মোস্তাক আহমদ দুজনেই ওই এলাকার মৃত সাহাব উদ্দীনের পুত্রদ্বয়।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান, নিহত বেলাল হোসেন পৈত্রিক বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এলাকায় ভিটা কিনে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন। এর মধ্যে পিতার মৃত্যু হলে পৈত্রিক বসতভিটায় ঘর করে বসবাস করতে চেষ্টা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন বড়ভাই মোস্তাক আহমদ। আজ সকালে বেলাল হোসেন পৈত্রিক ভিটায় গেলে আকস্মিকভাবে পিছন থেকে তার পিটে দায়ের কোপ দেয় বড় ভাই মোস্তাক আহমদ। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বেলালকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (নাজমুল হক) জানান, নিহতের মরদেহ মর্গে রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।













