
জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপির টহলদল কর্তৃক মালিক বিহীন ২টি বার্মিজ গরু জব্দ করা করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) আনুমানিক সাড়ে ৪টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির বিশেষ টহল দল কর্তৃক বিওপি হতে উত্তর-পূর্ব দিকে সীমান্ত পিলার-৩৫ এর বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবুনিয়া নামক স্থান হতে মালিক বিহীন ২টি বার্মিজ গরু জব্দ করা হয়।
জব্দকৃত গরুগুলো বিওপিতে রয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য ৩৪ বিজিবির অধিন্থ সমস্ত বর্ডার এরিয়ার বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে বিজিবি সুত্রে জানা যায়।













