নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড: স্কেবেটর জব্দ

0
2

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি 
বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের
চুল্লা পাড়ায় টিলা কেটে পরিবেশ ধ্বংস করার অভিযোগে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত।
সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময়
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা এ আদেশ দেন।
দণ্ডাপ্রাপ্ত ব্যক্তি হলো সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৃত্যু আবদুল জলিলের পুত্র মুজিবুল হক প্রকাশ মুজিবুল্লাহ (৫০)

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি থানা’র এসআই সৌরভ এএসআই মেজবাসহ সঙ্গীয় ফোর্স উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আগে৩ উপজেলায় ৫০ হাজার ফলজ বৃক্ষরোপন : দ্বিতীয় দফায় ২ ইউনিয়নে রোপন হল ৫ হাজার বৃক্ষ
পরেনাইক্ষ্যংছড়িতে ১৮ হাজার ২শ ৫ পিস ইয়াবাসহ আটক ১