নাইক্ষ্যংছড়িতে ১৮ হাজার ২শ ৫ পিস ইয়াবাসহ আটক ১

0
3

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৮ হাজার ২শ ৫ পিস ইয়াবা সহ ১জনকে আটক করেছে ১১বিজিবি।
সোমবার (১৭জুলাই ) ভোর সাড়ে ৪টার সময়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া চেরারকুল নামক এলাকা তাকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মো: কামাল (২৪)।

নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে: কর্নেল রেজাউল করিম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম নাইক্ষ্যংছড়ি সদরে ইউনিয়নের কম্বনিয়া চেরারকুল নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো: কামাল নামের একজনকে আটক করতে সক্ষম হয়েছে।তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ১৮ হাজার ২শ ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ১৬-১৭ জুলাই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকা হতে ৬ হাজার ৭শ ৭৩ কেজি সুপারি, ৯০ প্যাকেট পিনাট চকলেট এবং ২টি মিনি ডাম্পার ট্রাক আটক করা হয়েছে।
বিজিবি সুত্রে জানাযায়,
জানুয়ারি ২০২৩ হতে আজ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি কর্তৃক গবাদিপশু এবং সুপারি নিলামের মাধ্যমে প্রায় ২৬ কোটি সরকারী কেষাগারে জমা করতে সক্ষম হযেছে।
উল্লেখ্য, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে ১১বিজিবি কঠোর অবস্থানে থাকাতে স্থানীয় চোরাকারবারিরা এখন বেকায়দায় পড়েছে। সীমান্ত জনপদের অনেকেই স্থানীয় গণমাধ্যমকর্মীদের এমন তথ্য জানিয়েছেন।

 

আগেনাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড: স্কেবেটর জব্দ
পরেরামুর সাংবাদিক আবুল কাসেমের পিতা মালেকুজ্জামানের নামাজে জানাযা সম্পন্ন