
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোনের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণের মাঝে আত্ম মানবতার সেবা দিয়ে যাচ্ছে।
শনিনবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় জোন সদর দপ্তরে এক অনুষ্ঠানে ১১ বিজিবি কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও দোছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলকা মেন্ডিল পাড়া এলাকার জন্য ৪টি ওয়াটার ট্যাংক ৭,৫০০ফুট পাইপ এবং বিভিন্ন মাদ্রায় জন্য আর্থিক অনুদান তোলে দেন জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম ।
এ সময় উপস্থিত ছিলেন, ১১বিজিবির উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন, ভারপ্রাপ্ত ক্যাপ্টেন রাফি-উস-হাসানসহ বিজিবি সদস্য ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিজিবি জোনের অধিনায়ক ও লেঃ কর্ণেল রেজাউল করিম সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ বলেন,সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্যবাসীর শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এ আর্থিক অনুদান প্রদান করেন ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।
এদিকে সচেতন মহল ১১ বিজিবির ধারাবাহিক এধরনের কর্যক্রমের জন্য অধিনায়ককে ধন্যবাদ জানান।













