নাইক্ষ‍্যংছড়ির বাইশফাঁড়িতে ২০ হাজার ইয়াবা ও চালকসহ সিএনজি জব্দ

0
5

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ‍্যংছড়ি:
নাইক্ষ‍্যংছড়ির বাইশফাড়িতে ২০ হাজার ইয়াবা ও চালকসহ সিএনজি জব্দ করেছে ৩৪ বিজিবি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান,
২৯ জুলাই ( শনিবার) সকাল ১১টার সময় কক্সবাজার ৩৪ বিজিবি অধীনস্থ রেজু আমতলী বিওপির স্পেশাল টহল কমান্ডার নায়েক নূর মোহাম্মদ এর নেতৃত্বে টহল দল অভিডানে নামে গোপন সূত্রে খবর পেয়ে। দলটি বিওপি থেকে পশ্চিম দিকে সীমান্ত পিলার ৩৯ থেকে পশ্চিম-উত্তর কোনের হাঙ্গর ঘোনা যান। ঠিক এ সময়ে সেখানকার দক্ষিন পাড়া শিবু বড়ুয়ার দোকানে সামনের স্থানে থেকে একটি সিএনজি তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ১টি সিএনজি, ১ টি OPPO মোবাইল সহ ১ জনকে আটক করা হয় তখন। আটক এ ব্যক্তির নাম ব‍্যাক্তির নাম মোঃ জামাল উদ্দিন (১৯)। তিনি বাইশফাঁড়ি গ্রামের
মৃত কবির আহাম্মদ ছেলে।
সূত্র আরো জানান, নাইক্ষ‍্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের সীমান্তের কিছু দুর্গম পয়েন্ট দিয়ে পাশ্ববর্তী মিয়ানমার থেকে সল্প দামে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে স্থানীয় (সংশ্লিষ্ট) প্রসাসনের চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধভাবে আসা চোরাই পণ্য এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

 

আগেরামুতে ৩০০ কেজি পঁচা গরুর মাংস ভর্তি সিএনজি জব্দ
পরেরামুতে সড়কে ব্যারিকেড দিয়ে টোল আদায়ের নামে ইউনিয়ন পরিষদের প্রকাশ্যে চাঁদাবাজি