তীব্র জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে  মেরিন ড্রাইব,ডজনাধিক স্পটে তীব্র ভাঙন

0
4
মোহাম্মদ খোরশেদ হেলালী:
ঢেউয়ের আঘাতে ভাঙন বাড়ছে সৌন্দর্যমণ্ডিত কক্সবাজারের মেরিন ড্রাইব সড়কে। একদিকে নিম্নচাপ, অন্যদিকে শ্রাবণের ভরা পূর্ণিমা। এ দুয়ের প্রভাবে গত কয়েক দিন ধরে উত্তাল রয়েছে সাগর। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি কয়েক ফুট উচ্চতায় আছড়ে পড়ছে তীরে। ফলে উপকূলে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। এতে তলিয়ে গেছে অনেক নিম্নাঞ্চল। সাগরের ঢেউয়ের তোড়ে পর্যটনের সৌন্দর্য মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডজনাধিক স্পটে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন মেরামতে হাত দেওয়া হলেও পরবর্তী জোয়ারে আবারও ভাঙনের কবলে পড়ছে সড়কের কিনারা।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের জোয়ারের বাড়ন্ত পানির তীব্র ঢেউ তলিয়ে নিয়ে গেছে কয়েক কিলোমিটার ঝাউবীথির গাছ। শনিবার ও দেখা গেছে একই চিত্র।
নেতিয়ে গেছে মেরিন ড্রাইভ ও সৈকতের ভাঙন রোধে বসানো জিও ব্যাগ।
এ পরিস্থিতিতে সৈকতের ডায়াবেটিক পয়েন্ট হতে কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি, পেঁচারদ্বীপ, ইনানী, পাথুয়ার টেক, টেকনাফ সৈকতের তীরে ভাঙন আরো তীব্র হবার আশঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।  এখনই ভাঙন রোধে প্রতিরোধ গড়া না হলে, মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফ ও সমুদ্র উপকূলের সহজ সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। জোয়ারের চাপে জেলার বিভিন্ন উপকূলাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে উপকূলের বিপুলসংখ্যক মানুষ। ভেসে গেছে মাছের ঘেরও।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনের জোয়ারে অস্বাভাবিক ভাবে বাড়ে সাগরের পানি। অন্য সময়ের চেয়ে ঢেউ কয়েক ফুট উঁচু হয়ে তীরে আছড়ে পড়ে। রেঞ্জের কস্তুরাঘাট, কলাতলী, হিমছড়ি বিটের আওতাধীন সৈকতের ডায়বেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, দরিয়ানগর, হিমছড়িসহ মেরিন ড্রাইভ সৈকতের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ঝাউগাছ উপড়ে পড়ে পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় সৈকতের ভাঙন নিয়ন্ত্রণে দেওয়া বালিভর্তি জিও ব্যাগগুলো নেতিয়ে ঝুঁকিতে পড়েছে সৈকত তীরের নানা স্থাপনা।
এদিকে, সতর্কসঙ্কেত ও সাগর উত্তাল থাকায় কক্সবাজারে অবস্থান করা পর্যটকদের সমুদ্রস্নান কিংবা পানিতে নামার ক্ষেত্রে সতর্ক করছে ট্যুরিস্ট পুলিশ ও সি সেইভ লাইফ গার্ড
আগেশোককে শক্তিতে পরিণত করে, উন্নত বাংলাদেশে এগিয়ে যাবো: ইউএনও ফাহমিদা মুস্তফা
পরেচট্টগ্রাম ১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় শীর্ষে ড.জমির উদ্দিন সিকদার