
প্রেস বিজ্ঞপ্তি
প্রখ্যাত মুফাসসিরে কুরআন, মজলুম আলেমেদ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা ইব্রাহিম আজিজী, মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সচিব ও জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. ছিলেন, একজন প্রাজ্ঞ আলেমেদ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, ঈমানী আন্দোলনের এক বীর সিপাহসালার। সারাটি জীবন তিনি দেশ-বিদেশে কুরআনুল কারীমের তাফসীর পেশ করার মাধ্যমে ইসলামের জন্য যে গৌরবোজ্জ্বল অবদান রেখে গিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। কুরআন-সুন্নাহর পথে অটল-অবিচল থাকতে গিয়ে তিনি চরম নির্যাতন-নিষ্পেষণের শিকার হয়ে মজলুম অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরে চলে গেলেন। নন্দিত এ মুফাসসিরে কুরআনের ইন্তেকালে আমরা ঈমানী চেতনার এক বিপ্লবী কণ্ঠস্বর, ইসলামী আন্দোলনের এক আপসহীন সিপাহসালারকে হারিয়েছি।
আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ পাক সারা জীবনের কুরআনের খেদমত কবুল করে মরহুমকে জান্নাতুল ফিরদাউসের আ’লা মকাম নসীব করুন।













