কক্সবাজারে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীকে ফিরে পেতে স্বজনদের আকুতি!

0
5

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের নবম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ১ সপ্তাহ পার হলেও সন্ধান মেলেনি তার।
প্রাণপ্রিয় সন্তানের অপেক্ষায় থেকে অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা-মা। প্রশাসনের নিকট নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের আকুতি জানিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, গত (১০ সেপ্টেম্বর) মাদ্রাসায় গিয়ে আর ফিরে আসেনি ওই ছাত্রী। নানান জায়গায় খোজাখুজি করেও না পেয়ে হতাশ ও হতোদ্যম হয়ে পড়েন স্বজনেরা। তাকে অপহরণ করা হতে পারে বলেও সন্দেহ করেন নিখোঁজ ছাত্রীর পরিবাররা।

সাম্প্রতিক সময়ে অপহরণের প্রবণতা বেড়ে যাওয়ায়
এ প্রতিবেদকের নিকট উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন তৎপর হলে এধরণের অপরাধ কমে আসবে বলে আশা তাদের। নিখোঁজ ছাত্রীকে ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেন তার বাবা।

আগেচোরাচালানে কোন জনপ্রতিনিধি জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: রামুতে জেলা প্রশাসক 
পরেটুয়াকের নির্বাচিত সভাপতি তোফায়েল আহমদকে উপকূলীয় সাংবাদিক ফোরামের শুভেচ্ছা