পেকুয়ায় পাঁচ মাসের অন্তঃসত্বা গৃহবধুর লাশ উদ্ধার

0
27

এম জাহেদ চৌধুরী:

কক্সবাজারের পেকুয়ায় পাঁচ মাসের অন্তঃসত্বা জেনুয়ারা বেগম (১৯) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া বাইন্যা পাড়া এলাকার আবুল কালামের মেয়ে ও একই এলাকার মো. রিদুয়ানের স্ত্রী।
মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১০টায় পেকুয়া থানার এসআই সুমন সরকার গৃহবধুর লাশ উদ্ধার করে।
পেকুয়া থানার এসআই সুমন সরকার বলেন, গৃহবধুর লাশটি আমরা গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করি। গৃহবধুর পিতা ও মায়ের অভিযোগ থাকায় স্বামী মো. রিদুয়ান ও শ্বাশুড়ী ছকিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, গৃহবধুর লাশটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্বামী ও শ্বাশুড়ী থানা হেফাজতে রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আগেজনপ্রশাসন পদক পেয়েছে কক্সবাজার জেলা প্রশাসন
পরেউখিয়ায় মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার