টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

0
39

হাবিবুল ইসলাম হাবিব:

টেকনাফে গভীর রাতে বিজিবি সদস্যদের সাথে মাদক কারবারির উভয় পক্ষের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে ৩জন বিজিবি সদস্য আহত হয়েছে এবং গোলাগুলিতে দুইজন মাদক কারবারি নিহত হয়েছে।

নিহত দুই মাদক কারবারি হচ্ছেন, হোয়াইক্যৎ ইউনিয়ন এর মহেশ কালিয়া পাড়া এলাকার আবু শামার পুত্র মোঃ হাবিবুর রহমান ও উখিয়া উপজেলা বালুখালি ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের বিপ্লবের বসবাসকারী কামাল হোসেন, রোহিঙ্গা ইসলামের পুত্র। আহত বিজিবি সদস্যরা হচ্ছেন সিপাহী ইমরান হোসেন, উজ্জল হোসেন ও মুজিবুর রহমান।

গোপন খবর পেয়ে ২৩ জুলাই গভীর রাতে আনুমানিক সাড়ে ১১টার সময় বিজিবি সদস্যরা হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদী এলাকায় অবস্থান নেয়। পরক্ষণে মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছুড়েঁ। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল খানঁ জানান, বি জি বি এবং মাদক কারবারি ও উভয়ের মধ্যে গোলাগুলির বিনিময় হয়। এতে তিন সিপাহী আহত হলেও ঘটনাস্থলে দুই মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থলে পাওয়া যায় এক লক্ষ ইয়াবা, দুইটি দেশীয় তৈরী অস্ত্র ও তাজা কার্তুজ। ২৪জুলাই সকাল ১১টায় স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। এতে বিস্তারিত জানানো হবে। লাশ ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য টেকনো মডেল থানায় পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

আগেলামায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পরেআর্জেন্টাইন অধিনায়ক মেসি নিষিদ্ধ