আবারো নাফনদীতে ৭লাখ ইয়াবা উদ্ধার

0
29
কক্সবাজারের টেকনাফের জাইল্লারদ্বীপ  সংলগ্ন  নাফনদীতে অভিযান চালিয়ে ভাসমান বোট থেকে ৭লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জাইল্ল্যারদীপ সংলগ্ন নাফনদী থেকে শুক্রবার ভোররাতে  ইয়াবা  গুলো উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট  বিএন হায়াত ইবনে সিদ্দিক বলেন,পূর্ব জোনের অধীনস্থ টেকনাফের একটি বিশেষ টিম শুক্রবার ভোররাতে জাইল্ল্যারদীপ সংলগ্ন এলাকায় নাফনদীতে অভিযান পরিচালনা করে  একটি সন্দেহজনক কাঠের বোটকে ধাওয়া করলে কিছুদূর গিয়ে বোটটি উল্টে যায়।কয়েকজন চোরাকারবারী পাড়ে ওঠে জঙ্গলে দিকে পালিয়ে যায়।ভাসমান বোটটি তল্লাশী করে কয়েকটি বস্তা হতে ৭লাখ ইয়াবা পাওয়া যায়।এসময় চোরাকারবারিদের ধাওয়া করা হলে ও আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৫কোটি টাকা।উদ্ধারকৃত বোট ও ইয়াবা গুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
আগেকথা না বলে কাজে মন দিন, স্বাস্থ্যমন্ত্রী ও খোকনকে কাদের
পরেইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করছে ফিলিস্তিন