নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
দেশব্যাপী সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছেলেধরা গুজব আতংক বিরাজ করছে। তারই ধারাবাহিকতার জের ধরে অনুরুপ আতংক কাটছেনা ঈদগাঁওর সবর্ত্র স্থান জুড়ে। মাইকিং করে অবগত করা হয়েছে জনগনকে। এমনকি এই আতংকে বিভিন্ন শিক্ষাঙ্গনে পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবকরা চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে। এদিকে ২৭শে জুলাই ঈদগাঁও ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে ইউনিয়নের প্রত্যান্ত গ্রামেগঞ্জে গুজব আতংক নিয়ে মাইকিং করে জানান দেন সাধারন জনগনকে। সেই সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় প্রসাশনকে অবহিত করার প্রতিও অনুরোধ জানানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম সত্যতা নিশ্চিত করেন প্রতিবেদককে।
প্রসঙ্গত,ঈদগাঁওতে কমিউনিটি পুলিশ ইতিমধ্যে গুজব আতংক প্রতিরোধে মাঠে নেমেছে।













