মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের লাশ উদ্ধার

0
75

আনছার উল্লাহ, উখিয়া

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে সড়কের পাশে পড়ে থাকা  একটি লাশ উদ্ধার করেছে ইনানী পুলিশ ফাঁড়ি।

রবিবার দুপুরের দিকে এলাকাবাসি মেরিন ড্রাইভের পাশে পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে ইনানী পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
পড়ে থাকা লাশটির পরিচয় পাওয়া গেছে। সে মনখালীর মৃত ছিদ্দিক মেম্বারের ছেলে জসিম উদ্দিন বলে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্বার্থ সাহা জানান,স্থানীয় জনগনের খরবের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের পাশে পড়ে থাকা জসিমের লাশটি উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা তাকে এভাবে হত্যা করেছে তা তদন্তের পর বলা যাবে,নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার প্রেরনের প্রক্রিয়া চলছে।

আগেকক্সবাজারে ১৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত : ৩ জন ভর্তি : ১ জনের মৃত্যু : সদরে ডেঙ্গু টম গঠন
পরেপ্রথমে ৪৪০ হিন্দু পরিবারকে ফেরত নেয়া হবে: মিয়ানমার প্রতিনিধি দল