কক্সবাজার খবর ডেস্কঃ
কানাডার টরন্টোর মারখামের ক্যাসেলমোর এভিনিউয়ের একটি বাসা থেকে একই পরিচারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ইয়র্ক রিজিওনাল পুলিশ। এ ঘটনায় নিহতদের বাড়ির সামনে থেকে ২০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।
নিহতরা হলেন, মোহাম্মদ মনির তার স্ত্রী মুক্তা জামান, মনিরের মা ও কন্যা। তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। সম্প্রতি মনির ও মুক্তা জামান দম্পতির ২৫তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের বাসায় আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করেন। নিহতরা টাঙ্গাইল জেলার অধিবাসী।













