ফেরি না ছাড়ায় মৃত্যু : তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

0
24

কক্সবাজার খবর ডেস্কঃ

মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে ভিআইপির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুতে তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) জনস্বার্থে মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট এন্ড পিপলস রাইটসের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জহিরুদ্দিন লিমন হাইকোর্টে রিটটি করেন।

রিট আবেদনে তিতাসের মৃত্যুর ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিতাসের মৃত্যুর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

আগেপিত্রালয়ে বেড়াতে এসে সপ্তাহ ধরে নিখোঁজ গৃহবধূ
পরেগুজবে বিভ্রান্ত না হতে নাইক্ষ্যংছড়িতে ওপেন হাউজ ডে সভা অনুষ্টিত