সাংসদ কমলের সফরসঙ্গী হয়ে সাংবাদিক  নীতিশ বড়ুয়া’র ভারত যাত্রা

0
138

 

আল মাহমুদ ভুট্টো,রামু
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল’র সফরসঙ্গী হয়ে ভারত যাচ্ছেন রামু উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া।
তিনি ১ আগষ্ট (বৃহষ্পতিবার) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান যোগে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন।

নীতিশ বড়ুয়া রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গ্রামের বড়ুয়া পাড়ার বাসিন্দা, রাবার বাগানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অনঙ্গ বড়ুয়া ও গৃহিণী বকুল বড়ুয়ার প্রথম সন্তান।

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক নীতিশ বড়ুয়া রামু প্রেস ক্লাবের সাবেক সহ- সভাপতি, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ’র রামুর নিজস্ব সংবাদদাতা ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সকালের কক্সবাজার’র রামুর নিজস্ব প্রতিবেদক।

প্রায় এক সপ্তাহর সফরে তিনি ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

আগেজেনে নিন সহজেই স্ত্রীর মন কিভাবে জয় করা যায় ?
পরেবন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়া হবে-পেকুয়ায় ত্রাণ প্রতিমন্ত্রী