হাসান তারেক মুকিম,রামু
রামুতে কেন্দ্রীয় প্রবারণা পূর্ণিমা ও জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠিত হয়েছে। এ উপলক্ষে ২আগষ্ট শুক্রবার বিকাল ৫টায় রামু কেন্দ্রীয় সীমাবিহার প্রাঙ্গনে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সভাপতি রজত বড়ুয়া রিকুর সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় রামুর বিভিন্ন গ্রামের বৌদ্ধ নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সাবেক ইউপি সদস্য স্বপন বড়ুয়াকে প্রধান সমন্বয়কারী , জ্যোর্তিময় বড়ুয়া রিগ্যানকে সভাপতি, মিথুন বড়ুয়া বোথামকে সাধারণ সম্পাদক, জিৎময় বড়ুয়াকে অর্থ সম্পাদক, ডালিম বড়ুয়াকে প্রচার ও সত্যজিৎ বড়ুয়াকে প্রকাশনা সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।












