রামুতে রাতের আধারে প্রজেক্টে বিষ প্রয়োগঃ ৩০ হাজার মাছের পোনা বিনষ্ট

0
138

আবদুল মালেক সিকদার রামু

রামুতে রাতের আধারে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে ৩০ হাজার মাছের পোনা বিনষ্ট করেছে অজ্ঞাত র্দূবৃত্তরা।   ২ আগস্ট দিবাগত-রাতে খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব ধেছায়াপালং হেডম্যান পাড়া লাল পাহাড়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। প্রোজেক্টের স্বত্বাধিকারী পূর্ব ধেছুয়াপালং এলাকার জমির আহাম্মদের ছেলে লিয়াকত আলী জানান আমি সবেমাত্র নতুন দুটি প্রজেক্টে কাতাল, গ্লাস কাপ, তেলাপিয়া ও চিতল মাছের ৩০ হাজার মাছের পোনা ছেড়েছি, পোনার  প্রায় ১৫ দিন মত হবে। ঐদিন  রাত ১টার দিকে পাহারাদার লালমিয়েকে প্রজেক্টে রেখে আমি বাড়িতে চলে যাই। রাত সাড়ে ৩টার দিকে পাহারাদার লালমিয়া আমাকে ফোন করে জানায় প্রজেক্টে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। পুকুরের সব পোনা মরে গিয়ে ভেসে উঠেছে।খবর পেয়ে আমি বাড়ি থেকে  প্রজেক্টে এসে দেখি পুকুরের সব পোনা মাছ মরে গিয়ে পানির উপর ভেসে উঠেছে।  এব্যাপারে প্রজেক্ট মালিক লিয়াকত আলী রামু থানায় জিডি করবে বলে জানান। পাশাপাশি তিনি প্রশাসন হস্তক্ষেপ কামনা করেন।

আগেসালমা চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত
পরেঈদগাঁওতে জালনোট সিন্ডিকেট চক্র সক্রিয় : আতংকে ব্যবসায়ীরা