ইসলামপুরে কমিউনিটি পুলিশের সমাবেশ সম্পন্ন

0
50
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
মাদক,বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং,গুজবসহ রাষ্ট্র বিরোধী অপ-প্রচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক কমিউনিটি পুলিশিং সমাবেশ সম্পন্ন হয়েছে। ৫ আগষ্ট বিকেলে ইসলামপুর বাজারে ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ারুল আজম খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদ উদ্দীন খন্দকার, বিশেষ অথিতির বক্তব্য রাখেন,কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোঃ খায়রুজ্জামান,উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা,তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান,
সদর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদু রাজ্জাক এমইউপি। আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খাঁন,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মনজুর আলম সওদাগর, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী,ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম, তদন্ত কেন্দ্রের এএসআই
মহি উদ্দীন, মেম্বার ইদ্রীস রানা মেম্বার, জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর কমিউনিটি পুলিশিং এর মহিলা বিষয়ক সম্পাদিকা সফিনা আজিম ঈদগাঁও কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দীনসহ আরো অনেকে। ইয়াবাসহ সামগ্রিক অপরাধের বিরুদ্ধে সক্রিয় ভাবে ভুমিকা রাখায়  জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দেন অথিতিরা৷
আগেচৌফলদন্ডী নয়না পরিবার ট্রাষ্টের সভাপতি হাসান মুরাদের মায়ের মৃত্যু : শোক প্রকাশ
পরেফেরিঘাটে ভিআইপি সুবিধা বাতিল