ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে নায়িকা ববি!

0
47

সম্প্রতি সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বরে  এবার আক্রান্ত হলেন ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গতকাল (৬ আগষ্ট) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা ববি নিজেই প্রতিঘন্টা ডটকমকে

ববি জানান, ‘গত কয়েকদিন ধরেই আমার জ্বর জ্বর লাগছে। গতকাল হঠাৎ করেই মনে হলো আমার রক্তটা পরীক্ষা করি। পরে স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।’

তিনি আরও বলেন, ‘আপাতত কিছুটা সুস্থবোধ করছি। ডাক্তাররা আরও বেশ কয়দিন রেস্ট করতে বলেছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।

আগেজীবনের নিরাপত্তা চেয়ে কচ্ছপিয়া বন বিট কর্মকর্তার জিডি
পরেহুফফাজুল কুরআন ফাউন্ডেশন রামু উপজেলা কমিটি পূনর্গঠিত