প্রেস বিজ্ঞপ্তি
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রামু উপজেলা কমিটি পূনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৬ আগষ্ট, মঙ্গলবার, বাদে আছর রামু জামেয়াতুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন, এ মাদ্রাসার পরিচালক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি, রামু উপজেলা সভাপতি মাওলানা হাফেজ শামসুল হক। জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও রামু উপজেলা সমন্বয়কারী হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, উখিয়া উপজেলা সভাপতি মাওলানা হাফেজ জহুর আলম, তরুণ আলেমেদ্বীন মাওলানা হাফেজ সাইফুল্লাহ। উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগীয় শিক্ষক ও দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে রামু উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি হাফেজ মাওলানা আশেকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা সুলাইমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা মুনিরুল আলম, হাফেজ মাওলানা আব্দুল হান্নান, হাফেজ মাওলানা ইউছুফ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ করীম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মারওয়ান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোরশেদ ফয়েজ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জমির উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা কামাল হোসাইন, দফতর সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, সহ-দফতর সম্পাদক হাফেজ মাওলানা রমজান আলী, প্রচার সম্পাদক হাফেজ এনায়ত উল্লাহ, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মনজুর বিন মুছা, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা তৈয়ব উল্লাহ, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা জুনাইদ কবির, সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রহিম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ রাশেদুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিন, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল আমিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলাম,হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াকুব, হাফেজ মাওলানা রিয়াদ হাসান কেফা, হাফেজ মাওলানা শফিউল আলম, হাফেজ মাওলানা আব্দুল জাব্বার, হাফেজ মাওলানা বেলাল উদ্দিন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা সিরাজুল হক, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ মাওলানা নুরুল আলম, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, হাফেজ মাওলানা রহমত উল্লাহ, হাফেজ মনছুর আলম, হাফেজ রিয়াজ উদ্দিন, হাফেজ মোর্তজা। শেষে কাশ্মিরের মজলুম মুসলমানদের সঙ্কটমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।