উখিয়ায় পুলিশের হাতে ইয়াবা কারবারী আটক

0
66

কায়সার হামিদ মানিক:

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক ইয়াবা কারবারীকে আটক করেছে। গতকাল বুধবার ভোরে নিজ বাড়িতে থেকে আটক করেন।
উখিয়া থানার উপ পরিদর্শক প্রভাত কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ঘোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা কারবারী মোহাম্মদ হানিফ প্রকাশ হানিবা কে আটক করেন ।
তিনি উপজেলার বালুখালী ঘোনার পাড়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছেন।
উল্লেখ্য ২৭/৮/১৯ইং তারিখ রাত আড়াইটার দিকে উখিয়ার বালুখালী এলাকায় পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেন। সে উক্ত মামলার পলাতক আসামী বলে উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর জানিয়েছেন। যার মামলা নং- ৪৫, তাং-২৭/০৪/১৯ইং।

আগেচকরিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু বিরোধী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
পরেভারতে হামলা পাকিস্তানের