নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ক্রাস প্রোগ্রামের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামাল উদ্দীন।পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী কক্সবাজার জেলার সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বসত বাড়ির আঙ্গিনা, সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ প্রতিরোধে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন আপনি আপনার নিজ দপ্তর, প্রতিষ্ঠান, বসতবাড়ি আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন ডেঙ্গু রোগ প্রতিরোধে এগিয়ে আসুন।তিনি কক্সবাজার জেলার সকল প্রতিষ্ঠানে/ বসত বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।













