বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল চিকিৎসকের

0
46

 

বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন পলাশ দে নামের একজন চিকিৎসক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কলাবাগানের গ্রিনরোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকাল চারটার দিকে গ্রিনরোডে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন ডা. পলাশ দে (২৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ ক্রিসেন্ট গ্যাস্টোলিভার হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার পিতা গোপাল দে এবং মাতা তাপসী রানী দে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হন। ডা. পলাশ দে ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন।

তার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

আগেডেঙ্গু নিয়ে উদ্বেগের মধ্যে কর্মস্থলে নেই সিভিল সার্জন!
পরেযুদ্ধে জড়াচ্ছে ভারত-পাকিস্তান?