নগরীর কর্নেলহাট সিডিএ ১ নম্বর রোড থেকে এক রোহিঙ্গাকে আটক করেছে আকবর শাহ থানা পুলিশ। এ সময় তার কাছে থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রোহিঙ্গার নাম অলি উল্লাহ (২১)। সে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের লিয়াকত আলীর ছেলে।
এ ঘটনায় আকবর শাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।












