বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

0
36

 

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বজ্রপাতে কবির আহমদ (৬০) নামের এক কৃষক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলার বরইতলী ইউনিয়নের রাস্তার মাথা উপরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কৃষক কবির আহমদ ওই এলাকার মরহুম ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এমন সময় কবির আহমদ বাড়ির অদূরে আমন বীজতলা থেকে চারা তুলছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কবির আহমদ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবরটি স্থানীয় ইউপি চেয়ারম্যনের কাছ থেকে জেনেছি। সাথে সাথে নিহত কৃষকের পরিবারকে দুই বান টিন  ও নগদ ছয় হাজার টাকা প্রদান করা হয়েছে। ওই পরিবারের পক্ষ থেকে আবেদনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়া হবে।

আগে৬শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
পরেকোরবানির মাংস পাবে ১২ লাখ রোহিঙ্গা