কোরবানির মাংস পাবে ১২ লাখ রোহিঙ্গা

0
58

কক্সবাজার খবর ডেস্কঃ

মিয়ানমারের থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের এবার কোরবানি ঈদের মাংস বিতরণ করবে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা। জেলার উখিয়া-টেকনাফের ৩২টি ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে প্রায় ২ লাখ ১২ হাজার পরিবার কোরবানির এ মাংস পাবে। পরিবারগুলোতে মোট রোহিঙ্গা জনসংখ্যা রয়েছে প্রায় ১২ লাখ। ইতোমধ্যে প্রতিটি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তালিকা প্রণয়ন কাজ শুরু হয়েছে। এছাড়া স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতেও মাংস বিতরণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, কোরবানির ঈদে রোহিঙ্গারা যেন কিছুটা হলেও আনন্দ-উচ্ছ্বাস করতে পারে, সে বিবেচনা থেকে এই উদ্যোগ। তবে প্রতি পরিবারের মাঝে কত কেজি করে মাংস বিতরণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। শুধু রোহিঙ্গারা নয়, নির্দেশনা রয়েছে স্থানীয় ক্ষতিগ্রস্থদের মাঝেও ৩০ ভাগ মাংস বিতরণের জন্য। ৭০ ভাগ বিতরণ হবে আশ্রিত রোহিঙ্গা পরিবারের মাঝে। তাই প্রতিটি পরিবার কোরবানির মাংস পাবে।

উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, কোরবানির ঈদে মাংস বিতরণের খবরে নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগি করে তারাও একজন মুসলমান হিসেবে স্বাচ্ছন্দ্যে করতে চান কোরবানির ঈদ উদযাপন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা তাদের নিজ মাতৃভূমি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে হয়। এর আগে গত দুই বছর কোরবানির ঈদ এখানেই করতে হয়েছে। তবে এবারের মতো তালিকা করে কোরবানির মাংস বিতরণের প্রক্রিয়া গেল দুই ঈদে হয়নি। তাই প্রশাসনের প্রত্যাশা যেটুকু মাংস পাওয়া যাবে তাতেই রোহিঙ্গারা সন্তুষ্ট থাকবেন।

আগেবজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
পরেএত নাটকের পর রিয়ালে নেইমার?