উখিয়া উপজেলা নির্বাহী অফিসার  ও সিএনজি সমিতির সম্মিলিত আলোচনায় ভাড়া নির্ধারণ

0
1332
আনচার উল্লাহ, উখিয়া
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার  ও সিএনজি সমিতির সম্মিলিত আলোচনায় উখিয়া টু কক্সবাজার ৮০ টাকা কোটবাজার টু কক্সবাজার ৭০ টাকা মরিচ্যা টু কক্সবাজার ৬০ টাকা সোনারপাড়া টু কক্সবাজার ৬০ টাকা সিএনজি ভাড়া নির্ধারণ করা হয়েছে।
১০আগস্ট শনিবার বিকেলে উখিয়া নির্বাহী অফিসার নিকারুজ্জামানের কার্যালয়ে এ বৈটক অনুষ্টিত হয়।
উল্লেখিত ভাড়া নিয়ে সকল সিএনজি ড্রাইভারদের যাত্রী সেবা দেওয়ার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয় এই আলোচনা সভায়।
উপজেলা নির্বাহী অফিসার  ড্রাইভারদের উদ্দেশ্যে বলেনঃ সবাই যেন নিজ নিজ সাইডে, নির্দিষ্ট গতিসীমার মধ্যে সীমাবদ্ধতা বজায় রাখে এবং  ট্রাফিক আইন মেনে গাড়ি চালায়। পাশাপাশি যাত্রীদের হয়রানি ও ইভটিজিং থেকে সকল ড্রাইভারদের বিরত থাকতে বলেন।
আগেলাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
পরেপবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদে ভি.জি.এফ এর চাল বিতরণ