কামাল হোসেন,রামু
রামু উপজেলার চৌমুহনী ষ্টেশনকে কোরবানি ঈদে যানজট মুক্ত রাখতে রামু উপজেলা প্রশাসনের সহযোগীতায় মাঠে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে বাংলাদেশ স্কাউট রামু উপজেলা শাখার সদস্যরা। বাংলাদেশ স্কাউট রামু উপজেলা শাখার সাধারন সম্পাদক সুকুমার বড়ুয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি দল গত ৯ আগষ্ট থেকে যানজট নিরশনের জন্য চৌমুহনীর ষ্টেশনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।তাদের এই মহতী কর্মকান্ড চলবে ঈদের আগের দিন প্রর্যন্ত। অর্থ মন্ত্রনালয়ে কর্তব্যরত কর্মকর্তা আব্দুল মান্নান ভুইয়া ঈদের ছুটিতে রামু এসে রামু উপজেলা স্কাউট দলের এধরনের মহতি কাজ দেখে মুগ্ধ হন এবং যানজট মুক্ত চৌমুহনী দেখে অত্যান্ত সন্তোষ প্রকাশ করেন। রামু স্কাউট দলের সাধারন সম্পাদক সুকুমার বড়ুয়া বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল স্থানে যানজট সৃষ্টি হয় সে সকল স্থানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ স্কাউটকে নির্দেশনা দিয়েছেন।তাই আমরা রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামু উপজেলা স্কাউট এর সভাপতি প্রণয় চাকমাকে রামু চৌমুহনী ষ্টেশনের যানজট নিরশনে রামুর স্কাউট দল স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার ইচ্ছে প্রকাশ করলে তিঁনি আমাদের স্বাগত জানান।তাঁর সার্বিক সহযোগীতায় আমরা রামুর প্রাণ কেন্দ্র চৌমুহনীকে যানজট মুক্ত করতে কাজ করছি।পাশাপাশি জনসাধারনের কাছে ডেঙ্গু নিয়ে সচেতনতা মুলক লিপলেট বিতরনও করছি।আমাদের এধরনের কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে। রামু স্কাউট দলের সদস্য ও রামু খিজারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র আরিফ শাহারিয়ার গালিফ বলেন,যানজট নিরশনে প্রথম বারের মতো কাজ করছি।আমার খুব ভালো লাগছে।দেশের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।আগামীতেও এধরনের মহতি কাজে অংশগ্রহনের ইচ্ছে আছে।













