কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে ভেসে যাওয়া কলেজ ছাত্রের লাশ ৪দির পর উদ্ধার

0
45

 

এম.জিয়াবুল হক,চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গত বৃহস্পতিবার বিকালে গোসল করতে নেমে পানিতে ভেসে যাওয়া কলেজ শিক্ষার্থী তৌহিদুল ইসলামের (২০) মরদেহ অবশেষে ৪দিন পর ১১ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১ টায় নদীর কৈয়ারবিল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম।

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলাকার মাতামুহুরী নদীর চেয়ারম্যানঘাট পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ভেসে যান তৌহিদ।

তৌহিদুল ইসলাম ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং চকরিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান,, কলেজছাত্র পানিতে ভেসে যাওয়ার ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থাণীয় লোকজন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চার ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ কলেজ ছাত্রের কোন হদিস মেলাতে পারেনি। পরে বৈরী আবহাওয়া ও রাত হওয়ার উদ্ধার অভিযান স্থগিত ঘোষনা করা হয়।

তিনি আরও বলেন, গত শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও স্থাণীয় ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে যৌথভাবে অভিযান অভিযান শুরু করলেও তারা ব্যর্থ হন। কিন্তু রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নদীর নীচের দিকে কৈয়ারবিল এলাকার বালুচরে মরদেহ ভেসে উঠলে স্থানীয় জনতার সহায়তায় তা উদ্ধার করেন।বর্তমানে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সুত্রঃ কক্সবাংলা

আগেকাল ঈদুল আযহাঃপ্রধান জামাত ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে
পরেচকরিয়ায় অপহৃত ছাত্রী ১০ঘন্টা পর উদ্ধার : আটক-১