কক্সবাজার খবর রির্পোট
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খুলে দেয়া হয়েছে বহুল আলোচিত মেরিনড্রাইভ লাগোয়া কলাতলী সড়ক। ১৪ আগস্ট বুধবার সকালে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ সড়কটি খুলে দেন। আর খুলে দেয়া অংশ দিয়ে আপাতত সিএনজি, টমটম, মোটর সাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলো চলাচল করতে পারবে।
বিশেষ করে ঈদ পরবর্তী মৌসুমে কক্সবাজার ভ্রমণে আসা দেশি-বিদেশী পর্যটক এবং রোহিংগা ক্যাম্পে সেবাদানকারী ইউএন এজেন্সী, জিও-এনজিওর গাড়িসহ গুরুত্বপূর্ণ সব গাড়ি চলাচলের সুবিধা মাথায় রেখে দ্রুত সড়কটি খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।













