
কক্সবাজার খবর ডেস্ক:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে। এ উপলক্ষে সমিতির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে আইনজীবী সমিতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮ টায় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৩ টায় সমিতির মিলনায়তনে কোরআন খানি ও দোয়া মাহফিল ও ৫ টায় আলোচনা সভা ও শেষে বিশেষ মোনাজাত।
এদিকে সকাল ৮ টায় সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন এর নেতৃত্বে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট এ.কে. ফজলুল হক চৌধুর, এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, এডভোকেট প্রতিভা দাশ, এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট এ.বি.এম মহিউদ্দীন, এডভোকেট আরিফুল মোস্তফা প্রমুখ।
এদিকে বিকেল ৩ টায় সমিতির মিলনায়তনে কোরআন খানি ও দোয়া মাহফিল ও ৫ টায় আলোচনা সভা ও শেষে বিশেষ মোনাজাতে সকলকে অংশ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।













