
কক্সবাজার খবর রিপোর্টঃ
রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৫আগস্ট সকাল ১১টায় একটি শোক র্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে চৌমুহনী স্টেশনের বিভিন্ন গুতত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)চাই থোয়া্ইহ্লা চৌধুরী, রামু থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের, রামু থানার ওসি( তদন্ত) মিজানুর রহমান,উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা ইয়াসমিন পপি, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, মুক্তিযুদ্ধা নুরুল হক। উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরুল ইসলাম বকুল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব্, নুরুল হক চৌধুরী, রাজারকুল আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরওয়ার কামাল সোহেল, ফতেখারকুল আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ওবাইদুল হক , আকতার কামাল, রাহমত উল্লাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।













