কক্সবাজার খবর রিপোর্টঃ
রামুতে জান্নাতুল নাঈম নামে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শির্ক্ষাথীর অকাল মৃত্যু হয়েছে। সে রামু রশিদ নগর্ ইউনিয়নের ৭নংওয়ার্ডের পানিরছড়া হরিতলা এলাকার মাহফুজুর রহমানের একমাএ কন্যা। জান্নাতুল নাঈম পানিরছড়া এস এইচ ডি.মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ভোর সাড়ে ৪ টায় ইন্তেকাল করে জান্নাতুল নাঈম। ইন্নালিল্লাহি ওয়াইন্না-ইলাইহি রাজীয়ুন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।













