আলিম উদ্দিনঃ
বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি,সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন এর ফেইসবুক আইডি হ্যাক হয়েছে।
এই আইডি থেকে কোন ধরনের আপত্তিকর, বিভ্রান্তিমুলক পোষ্ট বা ম্যাসেজে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন অধ্যাপিকা এথিন রাখাইন।
বেশ কয়েকদিন থেকে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ফেইসবুক হ্যাকারা, বিভিন্ন জনের আইডি হ্যাক করে টাকা লেনদেন করার চেষ্টা করছে। এই সব লেনদেনে থেকে বিরত এবং আপনাদের ফেইসবুক আইডি পাসওয়ার্ড কয়েক দিন পর পর বদলালে,হ্যাকার পক্ষে হ্যাক করা কঠিন হয় বলে জানিয়েছেন আইটি বিশেষজ্ঞরা।

সুত্রঃ মুক্তমুখ নিউজ













