সৈকতে গোসল করতে নেমে ছাত্রের মৃত্যু

0
53

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে শিশু ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল ৫টায় সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা।
মৃত রবিউল হাসান কক্সবাজার শহরের কলাতলী এলাকার শামশু আলমের ছেলে এবং কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
কলাতলী পয়েন্টে দায়িত্বথাকা সি-সেইভ লাইফ গার্ড সংস্থার কর্মী নুর হোসেন বলেন, দুপুরে কলাতলীর জেলে পাড়া পয়েন্ট থেকে গোসল করতে নেমে রবিউল হাসান স্রোতের টানে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজি পর তাকে আর পাওয়া যায়নি। এরপর বিকেল ৫টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে লাশ ভাসমান দেখে দ্রুত উদ্ধার করা হয়।
লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুত্রঃ সমুদ্রকন্ঠ

 

 

আগেচট্টগ্রামে পাঁঠা বলির সময় রাম দা’য়ের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন
পরেকক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন