ঈদগাঁওতে এবার আঁখ চাষের বাম্পার ফলন : চাষীরা উৎফুল্ল 

0
32

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

এবার আঁখের চাষাবাদ করে ঈদগাঁওর সফলতার মুখ দেখতে  যাচ্ছে বহুজন। এমনকি আঁখ চাষে বাম্পার ফলনে চাষীদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠছে। এ জমিগুলোতে অন্যান্য সময়ে নানা জাতের চাষাবাদও করে থাকে তারা।

প্রাপ্ত তথ্য মতে, সদরের ইসলামাবাদের ওয়াহেদের পাড়া,চরপাড়া,ঈদগাঁওর ভোমরিয়াঘোনা মন্ডল পাড়া,দরগাহ সড়কের পাশ্বর্বতী,আলমাছিয়া মাদ্রাসার পাশে আঁখ চাষাবাদে চেয়ে গেছে।  অনেক চাষীরা প্রতি বছরের ধারায় এ বছরও প্রায় ১০/১৫ কানি জমিতে এ চাষাবাদ করে সফল হয়েছে তারা। বর্তমানে প্রচন্ড গরমে জমি থেকে নিজ হাতে ফলানো আঁখ তারা বিভিন্ন খুচরা ও পাইকারী বিক্রেতাদেরকে বিক্রয় করতে যাচ্ছে। তারা এই চাষে একদিকে সফল হলেও অন্যদিকে বেশ লাভবানও হচ্ছে। এমনকি আবার অনেকে অল্প জমিতে অল্প টাকা খরছ করে ১৫/২০ হাজার টাকা আঁখ বিক্রি করে আয় করা সম্ভব বলে জানান এক চাষী। সুস্বাদু আঁখগুলো স্থানীয়সহ দুরদুরান্তের পাইকারী ক্রেতারা এসে চাষীদের কাছ থেকে কিনে নিয়ে কক্সবাজারসহ চট্রগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বিকিকিনি করে থাকে।

এ ব্যাপারে এক আঁখ চাষী এ প্রতিবেদককে জানান, তিনি তার বাপ দাদার পেশাকে সম্মান জানিয়ে দীর্ঘবছর ধরে সামান্য পরিমান জমিতে আঁখ চাষ করে সফলতার মুখ দেখছেন।

ব্রাকের সাবেক শিক্ষা কর্মকতা নোমান জানিয়েছেন- আঁখ চাষাবাদে প্রথম পর্যায়ে পরিচর্চার ক্ষেত্রে কষ্ট হয়। তারপর থেকে সুফল পাওয়া যায়। ২০কড়া জমিতে কষ্টকরে দেড় হাজারের মত আঁখ উৎপন্ন করে, সেটি বর্তমানে ২৫/৩০ হাজার টাকা অনায়াসে বিক্রি করা সম্ভবপর।

উল্লেখ্য যে, ঈদগাঁও বাজারসহ নানাস্থানে এখন আঁখ বিক্রি চলছে।

আগে‘ইরান আঘাত হানা শুরু করলে শত্রুরা পালানোরও পথ পাবে না’
পরে২১ আগস্ট উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা