আবুল কালাম সিকদার,রামু
রামুতে আগামী ২৭ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শোক দিবস উদযাপন কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০শে আগষ্ট বিকাল ৫ টায় রামু উপজেলা মিলনায়তনে উদযাপন কমিটি আহবায়ক সাংবাদিক নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, সহ সভাপতি হানিফ বিন নজির, সহ সভাপতি বাবু তপন বড়ুয়া, সহ সভাপতি নুরুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুর্জন শর্মা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, জাতীয় শোক দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও রামু আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ শফি, আবুল কালাম সিকদার, আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে চাকমারকুল আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ শাহ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, ফতেখাঁরকুল আওয়ামীলীগের সভাপতি ফিরোজ মিয়া, সাধারন সম্পাদক আব্দুর রহিম, যুগ্ন সাধারন সম্পাদক আবদুল মালেক সিকদার, আকতার কামাল, সাংবাদিক হাসান তারেক মুকিম, ওবায়দুল হক, রাহমত উল্লাহ, জহির আলা উদ্দিন , সালামত উল্লাহ, নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।













