অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

0
64

কক্সবাজার খবর ডেস্কঃ

টঙ্গীবাড়ীতে অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে রেনু বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ২টায় উপজেলার টঙ্গীবাড়ী-কালিবাড়ি সংযোগ সড়কের ধীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেনু বেগম উপজেলার রাউৎভোগ গ্রামের জালাল শেখের স্ত্রী। নিহতের আত্মীয় নাহিদ রেজা জানান, দুপুরে অটোরিকশা যোগে রাউৎভোগ থেকে টঙ্গীবাড়ী যাচ্ছিলেন রেনু বেগম। পথে তার গায়ে থাকা ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়।

এসময় সে আত্মচিৎকার করলে পথচারীরা অটোরিকশাটি থামায়। সাথে সাথে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি, থানায় কেউ আসেনি, ঘটনাস্থলে আমাদের অফিসার পাঠানো হচ্ছে।

আগেরোহিঙ্গা প্রত্যাবাসন শুরু বৃহস্পতিবার
পরে২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মহেশখালী পৌর আওয়ামীলীগের আলোচনা সভায় – এমপি আশেক