[post_category_links]

২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মহেশখালী পৌর আওয়ামীলীগের আলোচনা সভায় – এমপি আশেক

[post_sub_title]
[post_reporter_with_date]

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী

মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এম.রফিকুল ইসলাম ও প্রনব দে এর সঞ্চালনায় মহেশখালী উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়৷ উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-২ আসনের মাননীয় সংসদ ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ- সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন, “হাওয়া ভবনে বসে তারেক রহমানের নির্দেশে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের সার্বিক সহযোগীতায় ২১শে আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগের রাজনৈতিক আদর্শকে ধ্বংস করতে সেদিন তারা বঙ্গবন্ধু এভিনিও এর সমাবেশে হামলা করেছিল, আল্লাহর অশেষ মেহেরবানী ও বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে সেদিন আল্লাহ রাব্বালু আলামীন জননেত্রী শেখ হাসিনাকে বাচিঁয়েছিলেন, বারবার জননেত্রী শেখ হাসিনার উপর হামলা হয়েছিল, এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায় তিনি কাজ করে গেছেন বলেই বারবার ৭১এর পরাজিত শক্তি ও তাদের দোষররা বারবার শেখ হাসিনাকে মারার জন্য হামলা করে আসছেন, মহান আল্লাহর রহমতের চাঁদরে জননেত্রী শেখ হাসিনা বারবার বেচেঁ গেছেন”৷

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা.নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, সহ-সভপতি মাষ্টার লিয়াকত আলী, সহ-সভাপতি মোঃ ফোরকান বিএ, সহ-সভাপতি এনামুল হক চৌধুরী রুহুল, যুগ্ম সম্পাদক এড.আবু তালেব, যুগ্ম সম্পাদক মাষ্টার রুহুল আমিন, যুগ্ম সম্পাদক বাবু ব্রজ গোপাল ঘোষ, কুতুবজুম ইউনিয়নের চেয়ারম্যান ও অর্থ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসন খোকন, সদস্য শামসুল আলম চেয়ারম্যান, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল করিম, শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, কুতুবজুম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড.শেখ কামাল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ কামাল৷ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আলম,ত্রান বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক নির্মল দে, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাষ্টার মাহবুব আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী, উপ প্রচার সম্পাদক এহসানুল করিম, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম, শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দু শুক্কুর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসহাদ উল্লাহ সায়েম, আইন বিষয়ক সম্পাদক সরওয়ার কায়সার সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশীদ, সাধারন সম্পাদক পারভেজ আহমদ বাবু সহ আওয়ামীলগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ৷

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]